বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত Logo ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক ৮০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন?

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবির, বাদ লিটন

নিজস্ব প্রতিবেদক / ২৭২ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১:০১ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবির, বাদ লিটন
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবির, বাদ লিটন

নিয়মিতদের রেখেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। চমক হতে পারতো তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি।

রবিবার আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে। এদিন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্ব পড়বে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের কাঁধে।  বাদ পড়েছের লিটন দাস। সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে লস্বা সময় ধরেই ফর্মহীনতায় তিনি। এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এদিকে, সৌম্য সরকার চোটে বাইরে থাকলেও তাকে স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট।  দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় চার পেসার রেখেছেন নির্বাচকরা। বিমানে চড়ার টিকিট পেয়েছেন তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

আর সাকিব আল হাসানের না থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পুষিয়ে দিতে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL