বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

ইহুদির সংখ্যা বাড়ছে বিশ্বজুড়ে

নিজস্ব প্রতিবেদক / ৫৩১ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩০ অপরাহ্ন
ইহুদির সংখ্যা বাড়ছে বিশ্বজুড়ে
ইহুদির সংখ্যা বাড়ছে বিশ্বজুড়ে

বিশ্বজুড়ে আগের চেয়ে বেড়েছে ইহুদিদের সংখ্যা। নাৎসি বাহিনীর নিপীড়নের শিকার হয়ে পৃথিবী থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া এই জনগোষ্ঠীর সদস্য সংখ্যা এখন দেড় কোটিরও বেশি। ইসরায়েলি সংবাদমাদ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইহুদি নববর্ষ রশ হাসানাহ উপলক্ষ্যে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, গত বছরের তুলনায় ইহুদির সংখ্যা এক লাখ বেড়েছে।

বিশ্বে মোট ইহুদির ৪৬ শতাংশের বসবাস ইসরায়েলে। অন্য দেশে বাস করে ৮৫ লাখ ইহুদি।

ইসরায়েলের পরে সবচেয়ে বেশি ইহুদির বাস যুক্তরাষ্ট্রে। দেশটিতে ইহুদির সংখ্যা ৬৩ লাখ। এরপর যথাক্রমে ফ্রান্স (৪ লাখ ৪০ হাজার), কানাডা (৩ লাখ ৯৮ হাজার), যুক্তরাজ্য (৩ লাখ ১২ হাজার), আর্জেন্টিনা (১ লাখ ৭১ হাজার), রাশিয়া (১ লাখ ৩২ হাজার), জার্মানি (১ লাখ ২৫ হাজার), অস্ট্রেলিয়া (১ লাখ ১৭ হাজার ২০০), ব্রাজিল (৯০ হাজার)- এ বসবাস করে ইহুদিরা।

মুসলিম দেশগুলোতে ২৭ হাজার ইহুদি বাস করে যার মধ্যে সবচেয়ে বেশি তুরস্কে। দেশটিতে ১৪ হাজার ২০০ ইহুদিদের বাস। এছাড়া ইরানে ৯ হাজার ১০০, মরক্কোতে ২১০০, তিউনিশিয়ায় ১০০ ও সংযুক্ত আরব আমিরাতে ৫০০জন ইহুদি বসবাস করেন। সব মিলে বিশ্বের ৮০টি দেশে এখন ইহুদিরা বাস করছেন।

সর্বশেষ ১৯৩৯ সালে বিশ্বজুড়ে ইহুদিদের সংখ্যা ছিল ১ কোটি ৬৬ লাখ। কিছুদিন পরই জার্মান নাৎসি বাহিনীর শিকার হয়ে প্রাণ হারায় ৬০ লাখের বেশি ইহুদি, যাকে ইতিহাসবিদরা হলোকাস্ট হিসেবে উল্লেখ করেন। প্রায় ৭০ বছর পর আবারও হলোকাস্ট পূর্ববর্তী জনসংখ্যায় ফিরে যাচ্ছে ইহুদি সম্প্রদায়। গবেষণা সংস্থা পিউয়ের পূর্বভাস অনুযায়ী, আগামী ২৫ বছরের মধ্যে ইহুদি জনসংখ্যা আরও ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL