মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করছি। পুলিশ সদস্যদের থাকা ও খাওয়ার জায়গাগুলো কেমন আছে তা দেখার জন্য নিয়মিত থানা পরিদর্শন করছি। নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য সরকার একই বিভাগে পদায়নের বিষয়ে চিন্তা করছে।

বদলির পরও অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করছে না- এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ যেন মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আওয়ামী লীগ বিভিন্ন সময় মিছিল করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে।

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের তাদের নিজ বিভাগে পদায়নের বিষয়টি বিবেচনাধীন রয়েছে, যাতে তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, ছুটির দিনগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL