সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ২ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

অধিনায়কের যে সিদ্ধান্তে ‘নাক গলাতেন’ ধোনি

নিজস্ব প্রতিবেদক / ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
অধিনায়কের যে সিদ্ধান্তে ‘নাক গলাতেন’ ধোনি
অধিনায়কের যে সিদ্ধান্তে ‘নাক গলাতেন’ ধোনি

মাঠে প্রায়ই এমন দেখা যেত—অধিনায়ক বিরাট কোহলি তড়িঘড়ি ছুঁটে গেছেন মহেন্দ্র সিং ধোনির কাছে, পরামর্শ নিচ্ছেন। শুধু ভারত দল নয়, আইপিএলেও এমন হয়েছিল। গত বছর চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। তবে দলের একটি বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আগেই জানিয়েছিলেন।

আইপিএলে সেবার অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলান ঋতুরাজ গায়কোয়াড। তবে প্রায় সময়ই উইকেটরক্ষক ব্যাটার ধোনির দিকে ছুঁটতেন। ধোনিও দিতেন পরামর্শ। এমন কথাও উঠেছিল নেতৃত্ব কে দিচ্ছেন ধোনি না গায়কোয়াড? তবে ধোনি আগেই বলে নিয়েছিলেন, ফিল্ডিং সেটের জন্য খামতি দেখলেই নাক গলাবেন।

ধোনির সেই কথা আইপিএলের নতুন মৌসুমের আগে এসে বলেছেন গায়কোয়াড। এবারও চেন্নাইয়ের দায়িত্বে আছেন তিনি। গতবার ব্যর্থ হয়েছিলেন। শেষ পাঁচে থেমেছিল তার দল। কিন্তু এবার আরেকবার ধোনির নির্দেশনা মেনে দলকে শিরোপা জেতাতে চান গায়কোয়াড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চেন্নাইয়ের অধিনায়ক বলেছেন, ‘গতবার প্রতিযোগিতা শুরু হওয়ার এক সপ্তাহ আগে ধোনি ভাই এসে বলেছিল, অধিনায়ক হব আমি। অবাক হয়ে গিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, প্রথম ম্যাচ থেকেই? তিনি বলেছিলেন, ‘হ্যাঁ। নিজেকে তৈরি করে নাও।’

ধোনির সেই আবদারের কথাও বলেছেন গায়কোয়াড, ‘আমি ধোনি ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিলাম। কিন্তু ধোনি ভাই বলেছিল, ‘এটা তোমার দল। তুমিই সব সিদ্ধান্ত নেবে। আমি নাক গলাব না।’ কিন্তু একটি বিষয় ছিল যেখানে ধোনি কথা বলতেন, ‘শুধু যখন ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে মনে হবে যে তুমি ভুল করছ, তখনই আমি নাক গলাব। আমার পরামর্শ দেব। তবে তার মানে এই নয় যে আমি যেটা বলব সেটাই তোমাকে শুনতে হবে। তুমি নিজেই বিচার করে সিদ্ধান্ত নেবে। তোমার প্রতি আমার আস্থা রয়েছে।’

গত বার অবশ্য প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই। এ বার সফল হতে চান রুতুরাজ। এ মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবারও অধিনায়ক পূর্ণ সমর্থণ চান ধোনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL