বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

২ দিনে ২০০ কোটি আয়ের রেকর্ড গড়ল জওয়ান

নিজস্ব প্রতিবেদক / ৩৪০ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৬ অপরাহ্ন
২ দিনে ২০০ কোটি আয়ের রেকর্ড গড়ল জওয়ান
২ দিনে ২০০ কোটি আয়ের রেকর্ড গড়ল জওয়ান

শাহরুখ মানেই ধামাকা। তা আর বলার অপেক্ষা রাখে না। ‘জওয়ান’ সিনেমা দেখার জন্য ভক্তদের তর সইছিল না। প্রথম দিনের আয়ে-ই তা প্রমাণ করে। প্রথম দিনে রেকর্ড করেছে ‘জওয়ান’। তবে দ্বিতীয় দিনেও খারাপ না। কিন্তু প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কিছুটা কমেছে। রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘জওয়ান’। সবার মুখে মুখে ‘জওয়ান’ নিয়ে তোলপাড়। বলিউড কিং খানের সাফল্যের খাতায় আরেকটা অধ্যায় যোগ হলো।

আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, প্রথম দিনেই ‘জওয়ান’ ভারতে আয় করেছে ৭৫ কোটি রুপি। এটা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। সেই তুলনায় দ্বিতীয় দিন আয় কিছুটা কমেছে। ভারতীয় বক্স অফিসের তথ্যমতে, দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে ৫৩ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। জানা যায়, ভারতের বাজারে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন ২২ কোটি টাকা কম আয় করেছে এই ছবি।

প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকা আয় করতে সফল হয়েছে ‘জওয়ান’। ভারতীয় আরেক সংবাদমাধ্যম থেকে জানা যায়, বাণিজ্য বিশেষজ্ঞ মনবালা বিজয়বালান জওয়ানের আয় নিয়ে বলেছেন, বিশ্বজুড়ে জওয়ানের আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে। আবার ভারতীয় বক্স অফিসের তথ্য বলছে, দুই দিনে ‘জওয়ান’ ২৩০ কোটি রুপি আয় করেছে। সপ্তাহ শেষে বিশ্বব্যাপী আয় দাঁড়াতে পারে ৫০০ কোটি রুপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL