বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস Logo ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দীতে হাজার হাজার মানুষ Logo অনলাইনে হেরোইন তৈরির কাঁচামালের অবাধ বিক্রয়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দলের নজরদারি ও অভিযান Logo ভারতীয় শাড়ীর আড়ালে ফের বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ গ্রেফতার ২ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ২ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

নিজস্ব প্রতিবেদক / ২৭১ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ও ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। আজ শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ঠিক কী হয়েছে, এখনো জানা যায়নি।

চিকিৎসকেরা জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষা চলছে, সব পরীক্ষার ফল হাতে এলেই বলা যাবে। তবে সৃজিতকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর অভিনয় ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। ছবিটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে।

বর্তমানে সৃজিতের কাঁধে একাধিক ছবি ও সিরিজ তৈরির দায়িত্ব। শুক্রবারই তিনি জানিয়েছেন, তার পরবর্তী ছবি রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’।

২০২০ সালে ছবির কথা যৌথভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। নানা কারণে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এ বছর। এতে নামভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে থাকবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL