বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন? Logo চক্ষুস্বাস্থ্যের উন্নয়নে মানবসম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজন Logo ব্রাজিল নাকি হাইতি, সুপার কম্পিউটারের প্রেডিকশনে কে জিতবে Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার বিস্তার: চোখের স্বাস্থ্যসেবায় সময়োপযোগী সংস্কারের দাবি Logo আদ-দ্বীন হাসপাতাল: বন্ধ নয়, জবাবদিহি ও সংস্কারের সুযোগ প্রয়োজন Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার আইনগত স্বীকৃতি কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে? Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ও সিলেটে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৪০ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ও সিলেটে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ও সিলেটে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ ও সিলেটে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।

(শনিবার) ১১ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, উখিয়া স্টেশনের  প্রধান সড়কে জলিল প্লাজাস্থ/আরাফাত হোটেলের নিচতলা পালং প্রিন্টাস নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো: ফিরোজ  (২৬) কে  ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ  হাতেনাতে গ্রেফতার করে । সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান মো: ফিরোজ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে  মো: ফিরোজ  (২৬)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা  বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি মামলা দায়ের করেন।

এদিকে (শনিবার) ১১ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর পরিদর্শক মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ফেঞ্চুগঞ্জ থানাধীন কটালপুর পূর্ব পাড়াস্থ মোঃ ইসলাম এর বসতঘরে অভিযান পরিচালনা করে ৪১০  (চারশত দশ) পিস ইয়াবা ও ১ কেজি ৫০০ (এক কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ খায়রুল আলম বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL