বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি এখনো অটল আছে

নিজস্ব প্রতিবেদক / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি এখনো অটল আছে
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি এখনো অটল আছে

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি এখনো অটল আছে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলোমগীর বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করতে হবে দাবি মেনে নিতে ।

 

বুধবার রাজধানীর একটি হোটেলে সংবিধানের ১৫ তম সংশোধনী নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি ।

 

জাতি সরকারকে সরাতে চায় উল্লেখ করে মি. আলোমগীর বলেন, “এখন জাতির সামনে কোন বিতর্ক নেই । একটাই লক্ষ্য যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ সরকারের  অধীনে নির্বাচন দিয়ে জনগনের আশা আকাঙ্খার যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি,পূরন করতে পারি।”

 

জনগনের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগন একটা দাবি পরিষ্কার করে বলে, হাসিনা থাকলে কিন্তু নির্বাচনে যাবে না। এটা সাধারন মানুষের কথা।”

 

এই সেমিনারের পঞ্চদশ সঙশোধনীর সাংবিধানিক বৈধতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে  বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লিীগ অত্যন্ত পরিকল্পিতভাবে ও সুচিন্তিতভাবে বাকশার প্রতিষ্ঠা করার জন্য় নতুন মোড়কে ১৫তম সংশোধনিী নিয়ে এসেছে। একটা জায়গায় এসে সবাই একমত হবে যে নির্বাচনের মাধ্য়মে ক্ষমতায় যেতে হবে ।

 

এ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়,সুপ্রীম কোর্টের এক রায়ের ভিত্তিতে সরকার সংবিধানের ১৫তম সংবিধানের মাধ্যমে বিরোধী দলের তত্ত্বাবধাযক সরকারের  দাবিকে এরই মধ্যে বাতির করেছে। একই সাতে তারা বলেছে যে, এখন যেহেতু সংবিধানের উল্লেখ্য নেই সে কারনে নির্দলীয় তত্ত্বাবধাযক সরকার আবারো প্রতিষ্ঠা করাটা সাংবিধানিক হবে।

 

১৯৯৬ সালে সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো প্রতিষ্ঠা করা হয়। বিএনপি বলেছে, ১৩তম সংশোধনী আনা হয়েছিল রানৈতিক সমাধান হিসেবে এবং প্রধান রাজনৈতিক  দলগুলোর অংশগ্রহনে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। এর ফলে শুধু ক্ষমতার ভারসাম্যপূর্ণ হস্তান্তর হয়েছে তাই নয়, বরং রাজনৈতিক দলগুলোর জন্য একটি ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতার সুযোগও তৈরি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL