মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘আত্মহত্যা’ শিক্ষক বাবার ক্যাম্পাসের বাসায়

নিজস্ব প্রতিবেদক / ৫৮১ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৬:০০ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘আত্মহত্যা’ শিক্ষক বাবার ক্যাম্পাসের বাসায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘আত্মহত্যা’ শিক্ষক বাবার ক্যাম্পাসের বাসায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার একটি বাসায় এক শিক্ষকের বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

ছাত্রীর নাম আদ্রিতা বিনতে মোশাররফ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রথম বর্ষে পড়ছিলেন। তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

 

আজ রোববার ভোরে আদ্রিতাকে নিথর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৭টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আদ্রিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের কান্নাকাটির শব্দ পেয়ে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর ভোর সাড়ে চারটার দিকে বাসাটিতে যান। সেখানে গিয়ে তিনি শোনেন, আদ্রিতা আত্মহত্যা করেছেন। তবে তিনি এর কোনো কারণ জানতে পারেননি।

আদ্রিতার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL