নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহনকালে ১৩২ (একশত বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার, এসময় গ্রেফতার ১।
জানা যায়, (রবিবার) ৪ঠা অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মো: আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, কোতয়ালী সার্কেল পরিদর্শক মো: লোকমান হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, দারুস সালাম থানাধীন গাবতলী বাগবাড়ীস্থ মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের ২৫৭/ক নম্বর হোটেল তুরাগ আবাসিক ভবনের পূর্ব পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে SP Golden Line নামীয় যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮৪৫) তল্লাশি করে চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ (একশত বত্রিশ) বোতল ফেন্সিডিলসহ মোঃ ইমরান খান (৩৬), পিতা-মৃত মোবাচ্ছের হোসেন কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় আরও ৪৫ (পয়তাল্লিশ) কেজি চাল, ১টি বাসের টিকিট এবং ১টি টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।