নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ২
(বৃহস্পতিবার) ৮ই অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, তেজগাঁও সার্কেল পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গাজীপুর মহানগরস্থ কাশিমপুর থানাধীন দক্ষিন জরুন ডেল্টা মোড় মোঃ মিজানুর রহমান এর খাবার হোটেলে অভিযান পরিচালনা করে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) ও মোঃ মমিনুল ইসলাম (৩৭)কে দেহ তল্লাশী করে সর্বমোট ১৩০০(এক হাজার তিনশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী ০১(এক) টি নিয়মিত মামলা দায়েল করা হয়।