বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

চার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান শাহবাজ

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
চার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান শাহবাজ
চার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান শাহবাজ

চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। বুধবার এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ‘নিরপেক্ষ’ দেশের নামও প্রস্তাব করেছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুসারে, বুধবার শাহবাজ শরিফ বলেন, ভারতের সঙ্গে কাশ্মীর, পানি, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ— এই চারটি মূল বিষয়ের উপর আলোচনা হবে।

তিনি জানান, ভারত কেবল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও, তারা এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনড় থাকবেন।

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি স্থগিত রাখে ভারত। দুই দেশের সংঘর্ষবিরতি হওয়ার পরেও এখনও এই চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহার করেনি নয়াদিল্লি।

পাক-ভারত দ্বিপাক্ষিক আলোচনা চীনে হতে পারে কি না, এই প্রশ্নের উত্তরে শাহবাজ বলেন, ভারত কখনও এতে রাজি হবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সৌদি আরবে এই দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সে ক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ায় আসতে সম্মত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

সম্প্রতি দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয় শাহবাজ শরিফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এ প্রসঙ্গে বুধবার শাহবাজ বলেন, সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে বসানোর সিদ্ধান্ত একান্তই আমার। তবে এই বিষয়ে বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে জানিয়েছেন শাহবাজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL