মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশে অপটোমেট্রিস্ট ও ফিজিওথেরাপিস্টের পেশাগত স্বীকৃতি: ISCO-08 অনুযায়ী সঠিক শ্রেণিবিন্যাস কেন জরুরি? Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

উত্তর আমেরিকার ১৫১ হলে “এমআ-৯ ”

নিজস্ব প্রতিবেদক / ৪০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন
উত্তর আমেরিকার ১৫১ হলে “এমআ-৯ ”
উত্তর আমেরিকার ১৫১ হলে এমআর ৯

আগামীকাল মুক্তি পাচ্ছে “এমআ-৯ ” ছবিটি। এ উপলক্ষ্যে ২২শে আগষ্ট সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হোন “এমআ-৯ ” সিনেমার সংশ্লিষ্টরা। এদিন উপস্থিত ছিলেন ছবিটির অভিনয় শিল্পী এবিএম সুমন, আনিসুর রহমান মিলন, জেসিয়া, আলিশা ইসলাম, নির্মাতা আসিফ আকবর, চিত্রনাট্যকার নাজিম-উদ-দৌলা, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা-প্রযোজক নিকো ফস্টারসহ অনেকে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে “এমআ-৯ ”। সেখানে ছবিটি পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উত্তর আমেরিকার ১৫১ সিনেমা হলে চলবে ছবিটি।

অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, “এমআ-৯ ” এর ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সব সিনেপ্লেক্সে চলবে। আর বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্প্রতিবারের মধ্যে সেন্সর পাই, তবে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেয়া হবে। তা না হলে বাংলা ভার্সনটি দ্বিতীয় সপ্তাহে আসবে। এই সিনেমায় এবিএম সুমন, নিকো ফস্টার ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি, মাইকেল জে হোয়াইট, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন, আলিয়া প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভরতীয় সংগীতশিল্পী রিকি কেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL