ডিএনসি কিশোরগঞ্জ কর্তৃক ২০০০ পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কিশোরগঞ্জ কর্তৃক ২০০০(দুই হাজার)পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ১।
জানা যায়, (সোমবার) ৫ই অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকাস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিন পাশে টোল প্লাজার সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো: জাকির হোসেন(৫৩), পিতা- মো:তাজুল ইসলামকে ২০০০(দুই হাজার)পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০২৬) অনুযায়ী ০১(এক)টি নিয়মিত মামলা দায়ের করেন।