ডিএনসি গাজীপুর কর্তৃক ১৫০০ পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাজীপুর কর্তৃক ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ১।
জানা যায়, (বৃহস্পতিবার) ১লা অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, জেলা কার্যালয়, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে,‘ক’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ,টংগী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০০০ (পনের হাজার) পিস ইয়াবাসহ শ্রাবন্তি আক্তার (২০)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।