মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশে অপটোমেট্রিস্ট ও ফিজিওথেরাপিস্টের পেশাগত স্বীকৃতি: ISCO-08 অনুযায়ী সঠিক শ্রেণিবিন্যাস কেন জরুরি? Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

পাকিস্তানে শিয়া-সুন্নিদের মধ্যে ‘যুদ্ধবিরতি’, হবে বন্দি বিনিময়

নিজস্ব প্রতিবেদক / ২৬৩ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন
পাকিস্তানে শিয়া-সুন্নিদের মধ্যে ‘যুদ্ধবিরতি’, হবে বন্দি বিনিময়
পাকিস্তানে শিয়া-সুন্নিদের মধ্যে ‘যুদ্ধবিরতি’, হবে বন্দি বিনিময়

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে শিয়া-সুন্নিদের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যুর পর দেশটির প্রতিদ্বন্দ্বী ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে সাত দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এদিন বন্দুকধারীরা একটি শিয়া কাফেলায় আক্রমণ করলে অন্তত ৪০ জন নিহত হন। এর প্রতিশোধ হিসেবে কুররাম এলাকায় সুন্নি মুসলমানদের লক্ষ্য করে আক্রমণ চালায় শিয়া গোষ্ঠী।

 

খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত কুররাম জেলায় ভূ-সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে প্রায় একদশক ধরে সংঘাতে লিপ্ত রয়েছেন শিয়া ও সুন্নি মুসলমানরা।

এবারের সংঘর্ষের পর, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকারের মুখপাত্র এবং মধ্যস্থতার দলের সদস্য মুহাম্মদ আলী সাইফ রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে জানান, উভয় পক্ষ সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি জানান, যুদ্ধবিরতির শর্ত হিসেবে তারা একে অপরের বন্দি বিনিময় করবে এবং মৃতদেহ ফেরত দেবে।

মধ্যস্থতাকারী দলের অন্যতম সদস্য খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান আখতার হায়াত গন্ডপুর জানান, শিয়া নেতারা দাবি করেছেন, তাদের কাফেলায় আক্রমণের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।

দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গত মাসে কুররামে ১৬ জন নিহত হয়। যাদের মধ্যে ছিল তিনজন মহিলা এবং দুই শিশু। পাকিস্তানের মানবাধিকার কমিশন জানিয়েছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ধর্মীয় সহিংসতায় ৭৯ জন নিহত হয়েছেন। ট্রাইবাল কাউন্সিলের যুদ্ধবিরতির আহ্বানের পর জুলাই এবং সেপ্টেম্বরে সংঘর্ষ শেষ হয়। শুক্রবার, সহিংসতার বিরুদ্ধে করাচি এবং লাহোরে কয়েকশ’ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL