মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও বগুড়ায় বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৬৫ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৯:২২ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও বগুড়ায় বিপুল পরিমান মাদক উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও বগুড়ায় বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক!  আবারো ডিএনসি ঢাকা মেট্রো  কার্যালয় (উত্তর) ও বগুড়ায় বিপুল পরিমান মাদক ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার।

(রবিবার) ৫ই নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো  কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, উত্তরা সার্কেল পরিদর্শক মোঃ মাহাবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন অতীশ দীপংকর রোডস্থ মেয়র মোঃ হানিফ ফ্লাওভার এর উপর ৬নং টোল প্লাজার ২৫ নং লেনের দক্ষিণ পার্শ্বে ইমপেরিয়াল এক্সপ্রেস লিমিটেড নামীয় বাসে অভিযান পরিচালনা করে রোজা মনি ওরফে সুমি (২০)কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

একইস্থানে অপর অভিযানে, সার্বিক পরিবহন নামীয় একটি বাসে অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম (৫৫)কে ৭০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও একই টিম, সাভার মডেল থানাধীন দক্ষিণ রাজাসন গ্রামস্থ হোল্ডিং নং ৫৮/১ মোঃ রুবেল হোসেন এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১৬০ (একশত ষাট) বোতল ফেন্সিডিলসহ মো: রুবেল হোসেন (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মাহাবুর রহমান ও উপপরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে যাত্রাবাড়ী ও সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক ৩টি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।

এদিকে (সোমবার) ৬ই নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমান নেতৃত্বে, পরিদর্শক মোঃ ইব্রাহিম খানসহ গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন মফিজ পাগলার মোড় সূত্রাপুর মোঃ আলম এর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে টেকনাফ হইতে আগত মোঃ ইব্রাহিম(২১) ও মোঃ সাদেক (২১)কে ২৭২০ (দুই হাজার সাতশত বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL