মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র দেশব্যাপী অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক / ১২২০ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)'র দেশব্যাপী অভিযান অব্যাহত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)'র দেশব্যাপী অভিযান অব্যাহত

ডেস্ক রিপোর্ট : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র দেশব্যাপী অভিযান অব্যাহত।

(মঙ্গলবার) ২৪শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক হুমায়ন কবীর খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহনে কক্সবাজার থেকে চাঁদপুরের হাজীগঞ্জ ও নারায়নগঞ্জের রূপগঞ্জ গামী বাসে অভিযান পরিচালনা করে ৮,১০০ (আট হাজার একশত) পিস ইয়াবাসহ মোঃ আরিফ উল্ল্যাহ (৩৩) ও মোঃ আলী (৩৭) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (বুধবার) ২৫ অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় কর্তৃক ৫৫০০ (পাঁচ হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ পোশাকের আড়ালে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার ও ডিএনসি হবিগঞ্জ কতৃক ১১০ (একশত দশ) পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারীকে গ্রেফতারের খবর পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL