শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ব্রাম্মনবাড়িয়া ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর চট্টগ্রাম ও নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর নোয়াখালী কর্তৃক আবারো বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত Logo রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ডিএনসি-র অভিযান চলমান Logo আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ডিএনসি-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মোবাইলের আলো নয়, অদেখা সমস্যাটিই কি আমাদের চোখের সবচেয়ে বড় ঝুঁকি? Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ঢাকা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে চলে মাদক কেনাবেচা। ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) আসাদুল হক পারভেজ, উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়ের বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস, ঢাকা মেট্রো (উত্তর), কার্যালয়ের উপপরিচালক রাজিউর রহমানসহ ২৩ জন সদস্য,  বিভাগীয় গোয়েন্দা কার্যলয়, ঢাকার উপপরিচালক মেহেদী হাসানসহ ১১ জন সদস্য,  ঢাকা মেট্রো (দক্ষিণ), কার্যলয়ের সহকারী পরিচালক নজরুল ইসলামসহ ১৫ জন সদস্য, এসআরবি ডিএডি জিসান আহমেদসহ ২০ জন সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদসহ ১৫ জন সদস্য বিশিষ্ট একটি চৌকশ টিম (শুক্রবার) ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ পূবাইল রিসোর্ট ক্লাব, জাদুন, পূবাইল, গাজীপুর রিসোর্ট ক্লাবের দক্ষিণ পাশে লেকের ভিতরে পূর্বমুখী টিউবরোজ নামীয় দুই কক্ষ বিশিষ্ট কটেজে অভিযান পরিচালনা করে টিউবরোজ-১ কক্ষে ০১ (এক) গ্রাম কোকেন, এমডিএম বা এক্সটাসি ১২ (বারো) পিস (৫ গ্রাম), Iphone 16 Pro max- ০১ (এক) টি এবং Iphone 12 Pro-০১ টিসহ মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), পিতা- মোঃ নুরুজ্জামানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। টিউবরোজ-২ কক্ষে বিলাতী মদ-৩.৭৫ লিটার, কুশ-১৫ (পনের) গ্রাম, Strawbeery Drem Infused Gummies THC-A+D9+Live Resin- ২০ (বিশ) গ্রাম, Iphone 13 Pro Max- ০১ (এক) টি এবং Oppo F7- ০১ (এক)টি সহ তুষার আহমেদ নিশু (৩২), পিতা- নুর জালাল এবং । মহিদুল ইসলাম রাহাত (২৮), পিতা- মোঃ নাজিম উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে রিসোর্ট ক্লাবের দক্ষিণ পাশে লেকের ভিতরে উত্তর মুখী গোমতী-১ নামীয় এক কক্ষ বিশিষ্ট কটেজ হতে এমডিএমএ বা এক্সাটিস- ০৯ (নয়) পিস (৫ গ্রাম) এবং কুশ- ৯ (নয়) গ্রামসহ কাসফিয়া নিশাত (২৫)কে হাতেনাতে গ্রেফতার করে।

অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত রিসোর্ট ক্লাবে ফেস্টিভ্যাল (ইভেন্ট) এর আয়োজক মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২) এবং মহিদুল ইসলাম রাহাত (২৮) এর নেতৃত্বে SONIC PULSE নামীয় ব্যানারে পরিচালনা করা হয়। যেখান থেকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ তরুণীদের মাঝে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকদ্রব্য সরবরাহ করা হয়েছে। তাছাড়া রিসোর্ট ক্লাব কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, উক্ত অনুষ্ঠান আয়োজনের জন্য রিসোর্ট ক্লাবটি আসামি মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম, তুষার আহমেদ এবং মহিদুল ইসলাম রাহাত ভাড়া নিয়েছিলেন। আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইন সংশোধিত ২০২৬ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন। পরিদর্শক মাহবুব আলম ভূঁইয়া বলেন, অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা সর্বদা অঙ্গিকারবদ্ধ।  আমাদের  সূত্র বলছে, ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের বড় বড় রিসোর্টে প্রতি মাসেই এ ধরনের ডিজে পার্টির আয়োজন করা হয়। একাধিক গ্রুপ এ আয়োজনের সঙ্গে জড়িত। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL