শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo ৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে Logo বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি Logo অন্তবর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী

শিশুদের হাড়ের যত রোগ

নিজস্ব প্রতিবেদক / ৩২৭ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন
শিশুদের হাড়ের যত রোগ
শিশুদের হাড়ের যত রোগ

জন্মের শুরু থেকে পরবর্তী সময়ে শিশুদের বিভিন্ন ধরনের হাড়ের রোগে আক্রান্ত হতে দেখা যায়। এর পেছনে রয়েছে নানা কারণ। বেশির ভাগ ক্ষেত্রে এসব রোগে উপসর্গমাফিক চিকিৎসা দেওয়া হয়। এমন কিছু রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক:

রিকেটস

শিশুর বর্ধনশীল হাড়ে সঠিকভাবে খনিজ পদার্থ (ক্যালসিয়াম ও ফসফরাস) যুক্ত হতে না পারার কারণে এ রোগ দেখা দেয়। ভিটামিন ডি-এর পরিমাণগত ও গুণগত মানের অভাবও কারণ। এই ভিটামিনের মূল উৎস সূর্যালোক। চাহিদা পূরণে প্রতিদিন বেলা ১১টা থেকে ৩টার মধ্যে ৩০ থেকে ৪৫ মিনিট সূর্যালোকে থাকতে হবে। বিকল্প হলো, ওষুধের মাধ্যমে চাহিদাপূরণ। এ রোগে মূলত হাড় নরম হয়ে পা বেঁকে যায়, ব্যথা ও হাঁটতে কষ্ট হয়, হাড় ভেঙেও যেতে পারে।

অস্টিওজেনেসিস ইমপারফেক্টা

জন্মগত এ রোগে শরীরের হাড় ভঙ্গুর প্রকৃতি হওয়ায় বারবার ভেঙে যায়। মুখ্য কারণ, জেনেটিক মিউটেশনের মাধ্যমে কোলাজেন-১ সঠিকভাবে তৈরি হতে না পারা। ক্রমাগত হাড় ভেঙে যাওয়া ছাড়া অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে চোখের নীলাভ রং, ভঙ্গুর চর্ম ও এর নিচে রক্ত জমা, ক্ষয়প্রাপ্ত হলদে দাঁত, কানে না শোনা, খাটো হওয়া। এমনকি অকালমৃত্যুও হতে পারে এ কারণে।

মিউকোপলিস্যাকারয়ডোসিস

এটিও জন্মগত রোগ। এ রোগে মিউকোপলিস্যাকারাইড নামে শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান বিক্রিয়াজনিত ত্রুটির কারণে বিভিন্ন অঙ্গে জমে নানা সমস্যার সৃষ্টি করে। এতে মুখমণ্ডলের বিকৃতি, মানসিক-শারীরিক প্রতিবন্ধিতা, হাড়ের জোড়া শক্ত হয়ে যাওয়া এবং কিছু অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL