বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

রেমিট্যান্স না এলে টিকে থাকা মুশকিল ছিল: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক / ৫৯৩ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
রেমিট্যান্স না এলে টিকে থাকা মুশকিল ছিল: ড. ইউনূস
রেমিট্যান্স না এলে টিকে থাকা মুশকিল ছিল: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একবারে লন্ডভন্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। রেমিট্যান্স না পেলে এ সরকারের টিকে থাকা মুশকিল ছিল। মঙ্গলবার ইতালির রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার সময় কর্মরতদের বেতন অথবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। কোথা থেকে শুরু করব- বুঝতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের শক্তি যুগিয়েছে। বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ এসেছে। ইতালিও কতগুলো সমস্যার কথা বলেছে। এমন প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

এর আগে, রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউ।

জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোং ইউর কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছেন ড. ইউনূস। রোমে সংস্থাটির সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রপ্তানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসাবে উল্লেখ করে এফএও মহাপরিচালক বলেন, কারিগরি সহায়তা, উদ্ভাবনে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে সংস্থাটি।

রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ: বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ায় রোমের মেয়র রবার্তো গুয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইতালিতে বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে এখানকার সমাজ ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL