রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মোবাইলের আলো নয়, অদেখা সমস্যাটিই কি আমাদের চোখের সবচেয়ে বড় ঝুঁকি? Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ঢাকা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo দ্বিতীয় লংমার্চ থেকে যেসব দাবিদাওয়া জানাল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট Logo ডিএনসি কিশোরগঞ্জ কর্তৃক ২০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার Logo একই বিষয়ে পড়াশোনা, শিক্ষার মানও হোক সমান: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo সরকারকে এখনই সতর্ক হতে হবে: ভেতরের দুর্বলতা যেন সরকারের অর্জনকে নষ্ট না করে Logo ডিএনসি গাজীপুর কর্তৃক ১৫০০ পিস ইয়াবা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ ও যশোর কর্তৃক মাদক গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩১৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ ও যশোর কর্তৃক মাদক গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ ও যশোর কর্তৃক মাদক গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যাপী অভিযান অব্যাহত। ডিএনসি গোপালগঞ্জ ও যশোর কর্তৃক মাদক গাঁজা উদ্ধার।

জানা যায়, (রবিবার) ১৮ই মে, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় গোপালগঞ্জ এর সহকারী পরিচালক নবী নেওয়াজ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক কাজী মো: কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কাশিয়ানী থানাধীন দক্ষিণ ফুকুরা এলাকাস্থ মো: নজরুল মোল্লা এর বসতঘরে অভিযানে পরিচালনা করে মো: নজরুল মোল্লা (৫৩)কে ৫(পাঁচ)কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।  আসামীর বিরুদ্ধে পরিদর্শক কাজী মো: কামরুজ্জামান বাদী হয়ে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (রবিবার) ১৮ই মে, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মো: আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান এর নেতৃত্বে একটি টিম যশোর জেলার চৌগাছা থানাধীন হাকিমপুর ইউপির যাত্রাপুর আমবাগান এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ নুর মোহাম্মদ খান (৩৯)কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। আসামীকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL