বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) ও কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

জানা যায়, (বৃহস্পতিবার) ২০শে মার্চ ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন এর নেতৃত্বে, গুলশান ও তেজগাঁও সার্কেলের সমন্বয়ে গঠিত চৌকশ টিম ঢাকা মহানগরীর তেজগাঁও, খিলগাঁও ও গোড়ান এলাকায় অভিযান পরিচালনা করে ১০৬১০ (দশ হাজার ছয় শত দশ) পিস ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করে।

জানা যায়, খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ মোঃ মানিক হাওলাদার (২৭) কে হাতেনাতে গ্রেফতার করে।

অপর একটি টিম তেজগাঁও থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫০০ (ছয় হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ মো: ইমন হোনেসন (৩৩)কে হাতেনাতে গ্রেফতার করে এবং খিলগাঁও গোড়ান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১১০(একশত দশ) পিস ইয়াবা ও ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ ফরহাদ হোসেন (২৮) ও মো: নজরুল (৪১) কে হাতেনাতে গ্রেফতার করে।

আসামীদের বিরুদ্ধে, উপপরিদর্শক নাজমুল হুদা ও মো: হাবিবুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক ৩টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

কক্সবাজার
(বুধবার) ১৯শে মার্চ ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর এলাকায় অভিযান পরিচালনা করে একটি টয়োটা মাইক্রোবাসের সামনের ওয়েফার স্ট্যান্ডের নিচে বিশেষ ভাবে বক্স তৈরি করে লুকায়িত ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ ড্রাইভার মজিবুল হক (৩৪) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL