বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo কৃষক কার্ডের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী Logo ১৪৩৩ বঙ্গাব্দ: আজ পহেলা বৈশাখ Logo ডিএনসি ময়মনসিংহ কর্তৃক ৫০৫৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক তাজা গুলিসহ মাদক ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক তাজা গুলিসহ মাদক ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক তাজা গুলিসহ মাদক ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক তাজা গুলিসহ মাদক ইয়াবা উদ্ধার।

(বুধবার) ৫ই ফেব্রুয়ারী, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক (অ:দা:) সুব্রত সরকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন রামপুর গ্রামস্থ (০৫নং ওয়ার্ড, ০৬নং রামপুর ইউপি) আজিজ মুহুরীর বাড়ীর বাসিন্দা মো: নুরুল গনি এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে ৭১০ (সাতশত দশ) পিস ইয়াবা ২টি কার্তুজ (তাজা গুলি), মাদক বিক্রির নগদ অর্থ ৩৫ হাজার টাকা এবং ২ টি মোবাইল ফোনসহ মো: নুরুল গনি (৪৩)কে হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে সহকারী পরিচালক সুব্রত সরকার বলেন, মাদক কারবারী মো: নুরুল গনি (৪৩) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার করে আসছে। ইতোপূর্বে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিস্ফোরক আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য ও ত্রাস সৃষ্টির জন্য মাদকের পাশাপাশি অস্ত্রের ব্যবহার হয় মর্মে এলাকাবাসী জানান। আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।

আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) ও অস্ত্র আইনে দুটি পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL