নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের দেশব্যাপী অভিযান চলমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর (ডিএনসি) চট্টগ্রাম ও নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ৪
জানা যায়, (সোমবার) ১৯শে অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী পরিচালক রামেশ্বর দাস এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলী থানাধীন মইজ্জারটেকস্থ চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১১০০ (এক হাজার একশত) পিস ইয়াবাসহ মোঃ আসিফ (২৩), পিতাঃমো-নুরুল কালাম, ও সৌরভ দাস (২২), পিতাঃকাজল দাসকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক মোঃ ইনসান সরকার বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২০ (সংশোধিত-২০২৬) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (বৃহস্পতিবার) ২২শে অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে একটি টিম সুধারাম থানার দত্তেরহাট পানির টাংকি ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তুহিন(৪৫), মোঃ রুবেল মিয়া (২৮)কে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রদান করেন।