সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত Logo ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক ৮০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার, ময়মনসিংহ ও যশোরে বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬৭৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার, ময়মনসিংহ ও যশোরে বিপুল পরিমান মাদক উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার, ময়মনসিংহ ও যশোরে বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার, ময়মনসিংহ ও যশোরে বিপুল পরিমান মাদক উদ্ধার।

(রবিবার), ২০শে জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে,  কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কালুর দোকানস্থ কক্সবাজার প্রধান সড়কের দক্ষিণ পার্শ্বে স্বাদ নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোহাং আব্দুল আলম (২১)কে ১০,০০০ (দশ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।  এবং কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়ন, ০৩ নং ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকাস্থ চিতাখোলা মোড়ের দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে  মিজানুর রহমান (২৮)কে ১০,০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার। সর্বমোট ২০০০০ (বিশ হাজার) পিস ইয়াবাসহ আসামীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।

ময়মনসিংহ
(মঙ্গলবার), ২২শে জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহ এর উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধানে, ’ক‘ সার্কেল পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ত্রিশাল উপজেলায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আ: সুবাহান(৪৬) এবং মানিক রবিদাস(৩৫) কে হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে ‘খ’ সার্কেল পরিদর্শক কানিজ ফাতেমা এর নেতৃত্বে একটি টিম ফুলপুর উপজেলায় অভিযান পরিচালনা করে মো: সাধক আলী ওরফে লাল সাধু (৬৩) কে ১০০ (একশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ ৯২,৫৫০ (বিরানব্বই হাজার পাঁচশত পঞ্চাশ) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।

আসামীদের বিরুদ্ধে পরিদর্শক আমিনুল কবির ও পরিদর্শক কানিজ ফাতেমা বাদী হয়ে ত্রিশাল ও ফুলপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে ‘খ‘ সার্কেল টিম ফুলপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ তিনজন আসামিকে গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিত্রয়কে তিন মাস করে কারাদণ্ড এবং অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন ।

যশোর
(মঙ্গলবার), ২২শে জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ লায়েকউজ্জামান  এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া ইউপির বর্ণি মাঝের পাড়া ও পুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর রহমান (৩৪)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ লায়েকউজ্জামান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন। এবং মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান অভিযান পরিচালনা করে মোছাঃ তানিয়া খাতুন (৩৭)কে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১,১৪৮ (এক হাজার একশত চল্লিশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL