বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন? Logo চক্ষুস্বাস্থ্যের উন্নয়নে মানবসম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজন Logo ব্রাজিল নাকি হাইতি, সুপার কম্পিউটারের প্রেডিকশনে কে জিতবে Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার বিস্তার: চোখের স্বাস্থ্যসেবায় সময়োপযোগী সংস্কারের দাবি Logo আদ-দ্বীন হাসপাতাল: বন্ধ নয়, জবাবদিহি ও সংস্কারের সুযোগ প্রয়োজন Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার আইনগত স্বীকৃতি কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে? Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ

নাতনিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন মহেশ ভাট

নিজস্ব প্রতিবেদক / ৮২৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ অপরাহ্ন
নাতনিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন মহেশ ভাট
নাতনিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন মহেশ ভাট

বলিউডের স্বনামধন্য পরিচালক মহেশ ভাট ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতেই বেশি পছন্দ করেন। নিজের বাবা-মায়ের ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও একটি পুরোনো সাক্ষাৎকারে কথা বলেছিলেন এ নির্মাতা। তার বাবা ছিলেন ব্রাহ্মণ। অন্যদিকে মা শিরিন ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। মহেশের তিন মেয়ে—পূজা, আলিয়া ও শাহিনভাট।

পূজা নব্বইয়ের দশকের সফল অভিনেত্রী। আলিয়া এ মুহূর্তে বলিউডের এক নম্বর অভিনেত্রী, যিনি মাত্র ৩০ বছরের মধ্যে অনেক পুরস্কারে সম্মানিত। আরেক কন্যা শাহিন লেখিকা। এবার নতুন প্রজন্ম এসেছে পরিবারে।সে হলো আলিয়া ও রণবীরের মেয়ে রাহা। এবার সেই নাতনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন নানা মহেশ ভাট।

পরিচালক তার ছোট মেয়ে আলিয়ার সাফল্য নিয়ে গর্বিত। আলিয়া প্রসঙ্গে মহেশ ভাট বলেন, সে এমন একটি মেয়ে, যিনি নিজের শর্তে বাঁচেন। তিনি বলেন, আমার বিশ্বাস—নাতনি রাহা মেয়ে আলিয়া ও জামাই রণবীরকে ছাপিয়ে যাবে।

এ পরিচালক বলেন, প্রতিটা প্রজন্ম নতুন একটা উদ্যম এবং তারা আরও কয়েক ধাপ এগিয়ে যায়। রাহার মধ্যে যে জীবনী শক্তি রয়েছে, সেটি সচরাচর দেখা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL