রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার Logo বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়ল Logo দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo জিয়াউর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি

 ডিএনসি কক্সবাজার কর্তৃক ইয়াবাসহ পুলিশ কন্সটেবল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৩১ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
 ডিএনসি কক্সবাজার কর্তৃক ইয়াবাসহ পুলিশ কন্সটেবল গ্রেফতার
 ডিএনসি কক্সবাজার কর্তৃক ইয়াবাসহ পুলিশ কন্সটেবল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত। আবারো (ডিএনসি) কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশ কন্সটেবল গ্রেফতার।

জানা যায়, (মঙ্গলবার) ১৫ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে একটি বাসায় অভিযান পরিচালনা করে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর (কনস্টেবল) জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যারহাট, ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)কে ৭ হাজার ৫০০ টি ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির সামনে পার্কিং করা প্রাইভেট কার থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত  এলাকাবাসী জানান জাহিদের বাসায় প্রায় সময়ই বাইরের লোকজন আসা যাওয়া করত, এবং ইয়াবা ও অন্যান্য মাদক সেবন চলত। কিন্তু সবাইকে পুলিশ পরিচয় দিয়ে তটস্থ রাখত জাহিদ। সৌদি প্রবাসী মুবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগম(বলতিনি)’র মালিকানাধীন ভাড়া বাসায় পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এলাকার কিছু মানুষের এরকম তথ্যের ভিত্তিতে তার উপরে দীর্ঘদিন ধরে নজরদারি করা হয়। অভিযান চলাকালে তার ওই ভাড়া বাসায় ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিদেশী মদের খালি বোতল পাওয়া গেছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL