সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান Logo বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে রাজনৈতিক উত্তেজনা চরমে Logo খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার

ডিএনসি’র নিয়মিত অভিযানে আবারো যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৪৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ন
ডিএনসি’র নিয়মিত অভিযানে আবারো যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
ডিএনসি’র নিয়মিত অভিযানে আবারো যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযানে আবারো যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

(সোমবার) ৮ই জুন, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার বুইকারা ড্রাইভার পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ৬৫,০০০ (পয়ষট্টি হাজার) টাকাসহ হাতেনাতে  গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি মামলা দায়ের করেন।

একই দিন যশোর ‘খ’ সার্কেল উপপরিদর্শক শেখ আবুল কাশেম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ সজীব হোসেন (৩৩) কে ১২০ (একশত বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও  শার্শা থানাধীন শিকারপুর মাঠপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ জাহিদুল ইসলাম (কলম) (৪৫) কে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে এবং শার্শা থানাধীন কাশিপুর স্কুলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ মামুন মোড়ল (তৈমুর) (৩৫) কে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট ও শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL