বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

গ্রামীণফোনের ফ্যান্টাস্টিক ফ্রাইডে অফার

নিজস্ব প্রতিবেদক / ২৪১ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
গ্রামীণফোনের ফ্যান্টাস্টিক ফ্রাইডে অফার
গ্রামীণফোনের ফ্যান্টাস্টিক ফ্রাইডে অফার

ফুড আউটলেট খানা’স-এর সাথে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ নিয়ে এলো গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডেকে আরও স্পেশাল করে তুলতে এই অফার এনেছে অপারেটরটি। ফ্ল্যাগশিপ এই ক্যাম্পেইনের আওতায় উইকেন্ডের বিশেষ অফারে খানা’স-এর অনন্য সব আইটেম উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকরা।

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অফারটি। গ্রামীণফোনের অ্যাক্টিং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস মো: ইফতেখার আলম এবং খানা’স-এর চেয়ারম্যান এহসান আহমেদের উপস্থিতিতে এই পার্টনারশিপের ঘোষণা করা হয়। জিপিস্টার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ ফ্যান্টাস্টিক ফ্রাইডে। এর মাধ্যমে গ্রাহকদের ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতে বিভিন্ন লাইফস্টাইল বেনিফিট প্রদান করা হয়।

ক্যাম্পেইনটির আওতায় শুক্রবার খানা’স-এর যেকোনো আউটলেটে প্রথম ২৫ জন জিপিস্টার গ্রাহক বিনামূল্যে উপভোগ করতে পারবেন একটি বিফ বা চিকেন চেডার বার্গার এবং হট ফ্রাইস। পাশাপাশি দিনব্যাপী তাদের  যেকোনো মেন্যুতে জিপিস্টার গ্রাহকরা পাবেন ১৫ শতাংশ ছাড়। অফারটি গ্রহণ করতে খানা’স-এর যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা ‘FF’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।

ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইনটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অফারটি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ১৬টি খানা’স-এর আউটলেটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL