সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ইয়াবা উদ্ধার
আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ইয়াবা উদ্ধার।

(সোমবার) ২৫শে নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মো: মানজুরুল ইসলাম এর নির্দেশনায়, সবুজবাগ সার্কেল উপপরিদর্শক মনিরা বেগমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নারায়ণগঞ্জের চনপাড়ার নিকটবর্তী আমুলিয়া গ্রীন মডেল টাউন এলাকায় ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে সিএনজি করে ইয়াবা বিক্রয়কালে মোঃ আয়নাল হক(৩২), পিতা- মোঃ জয়নাল আবেদীনকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ও সিএনজিসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে উপপরিচালক মো: মানজুরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিকাশে টাকা পাঠানোর পর ক্রেতার কাছে সিএনজি নিয়ে হোম ডেলিভারি দিত সে। যাত্রীবেশে কেউ চনপাড়ায় ইয়াবা কিনতে গেলে, তাদের সাথে সখ্যতা তৈরি করে। পরে সে নিজেই ইয়াবা সংগ্রহ করে অর্ডার পৌঁছে দিতো। এই চক্রে আরো ১৫-২০ জনের মতো একটা সিন্ডিকেট আছে বলে জানায় । আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL