শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ব্রাম্মনবাড়িয়া ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর চট্টগ্রাম ও নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর নোয়াখালী কর্তৃক আবারো বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত Logo রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ডিএনসি-র অভিযান চলমান Logo আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ডিএনসি-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মোবাইলের আলো নয়, অদেখা সমস্যাটিই কি আমাদের চোখের সবচেয়ে বড় ঝুঁকি? Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ঢাকা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

ব্রাম্মনবাড়িয়া ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রাম্মনবাড়িয়া ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
ব্রাম্মনবাড়িয়া ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের দেশব্যাপী অভিযান চলমান, তারই ধারবাহিকতায় ব্রাম্মনবাড়িয়া ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।

জানা যায়, (বুধবার) ২১শে অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ইমরান ফার্নিচার হাউজের সামনে অভিযান পরিচালনা করে ৩ (তিন) কেজি গাঁজাসহ মোঃ রিয়াজ আহমেদ (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক সাজেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী রিয়াজ আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মায়ানগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. উমেদ আলী এবং মায়ের নাম আছিয়া খাতুন। আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক মো. তাজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়াও কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL