বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার Logo ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ২৬৭ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৩:২৮ অপরাহ্ন
তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন মির্জা ফখরুল
তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। তিনি বলেন, আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব। সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। দুই সপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির মধ্যেই লন্ডনে এ সফরে গেলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন বলেও জানা গেছে। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। এ ছাড়া খালেদা জিয়ার ওমরাহ করার জন্য সৌদি আরব যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL