নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক ১৪০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার।
(সোমবার) ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক নিদের্শনায়, ঢাকা মেট্রো কার্যালয়, দক্ষিন এর উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, কোতয়ালী সার্কেল পরিদর্শক মো: লোকমান হোসেন এর নেতৃত্বে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন ধলপুর লিচুবাগানস্থ শাহ আলম এর বাসার ভাড়াটিয়া মোছাঃ সুমি আক্তার ও রুলি বেগম এর ভাড়াকৃত নিজ দখলীয় বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবা এবং ০৪ (চার) কেজি গাঁজাসহ মোছাঃ সুমি আক্তার (৩০), পিতাঃ মোঃ আব্দুল ছাত্তার ব্যাপারীকে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোছাঃ রুলি বেগম (৪০) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।