বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার Logo ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৪:০১ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ 1

দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২।

জানা যায়, ৫ই জানুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার, অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মো: রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, কোতয়ালী সার্কেল পরিদর্শক, মো: লোকমান হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মুগদা থানাধীন ১৪৯, দক্ষিণ মুগদা বিশ্ব রোডস্থ ইসহাক হোসেন এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশী করে স্টিলের আলমারীর ভেতর ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা এবং মুগদা থানাধীন ১০, উত্তর মুগদা এলাকাস্থ (হুদা কমিশনারের বাড়ীর ভাড়াটিয়া) মোঃ ইসহাক এর দ্বিতীয় তলার ভাড়াকৃত বসত ঘরে অভিযান পরিচালনা করে ‘টি-টেবিলের নিচে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ মোঃ ইসহাক হোসেন (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। পরিদর্শক, মো: লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। যার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে আসামীর বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করি।

এদিকে ৩রা জানুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, উত্তরা সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা মোড়স্থ ১৭, আকিজ সেন্টার সিএনজি পাম্পের উত্তর পার্শ্বে মিজানের টি স্টলের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সোহেল ফরাজী (২৮)কে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL