শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ডিএনসি ঢাকা গোয়েন্দা ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩২৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
ডিএনসি ঢাকা গোয়েন্দা ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
ডিএনসি ঢাকা গোয়েন্দা ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো ঢাকা গোয়েন্দা ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

(সোমবার) ২৮শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকায় সদ্য যোগদানকৃত উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এর সার্বিক তত্বাবধানে, পরিদর্শক শাহরিয়া শারমিন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সূত্রাপুর থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মোঃ নুর হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ।

এদিকে, (মঙ্গলবার) ২৯শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, ‘খ’ সার্কেলের একটি টিম কেশবপুর থানাধীন বাজিতপুর কারিকর পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম (৩৩) কে ২০ (বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
একই টিম অপর অভিযানে, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের পুটখালী টু খলসী রোডে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রাজ্জাক (৭৭) কে ৫ (পাঁচ) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।  আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম ও উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামান বাদী হয়ে কেশবপুর ও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL