বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

ডিএনসি গাইবান্ধা, গাজীপুর ও নাটোরে বিপুল পরিমান ফেন্সিডিল, ইনজেকশন ও হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৫৬ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন
ডিএনসি গাইবান্ধা গাজীপুর ও নাটোরে বিপুল পরিমান ফেন্সিডিল ইনজেকশন ও হেরোইন উদ্ধার
ডিএনসি গাইবান্ধা গাজীপুর ও নাটোরে বিপুল পরিমান ফেন্সিডিল ইনজেকশন ও হেরোইন উদ্ধার

(সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার উপপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মামুনুর রশীদ এর নেতৃত্বে একটি রেইডিং টিম সাদুল্লাপুর থানাধীন একবারপুর গ্রামস্থ একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে এ্যাপাচে আরটিআর মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে গতি রোধ করে, মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় তৈরিকৃত চেম্বারের ভেতর হইতে ৬৪ (চৌষট্টি) বোতল ফেন্সিডিলসহ মোঃ লিটন মিয়া (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে জব্দকৃত ৬৪ (চৌষট্টি) বোতল ফেন্সিডিল ও এ্যাপাচে আরটিআর মোটরসাইকেল আলামত হিসেবে প্রধান করে উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাজীপুর এর উপপরিচালক মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ হুমায়ুন কবির ভুঁঞা এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া কোকাকোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ (এক হাজার) এ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশনসহ সুমি (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ হুমায়ুন কবির ভুঁঞা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে।

অন্যদিকে (সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নাটোর  এর উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, “ক” সার্কেল পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলম এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, নাটোর সদর থানাধীন নারায়ন পাড়া এলাকাস্থ গ্রামীন ফোন মোবাইল টাওয়ার এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে  মোঃ রমজান আলী (২৩) কে ২০০(দুইশত) গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলম বাদী হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে বলে জানা যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL