রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬৭৮ Time View
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

(শুক্রবার) ১৪ জুলাই ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, খিলগাঁও সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে,  খিলগাঁও  থানাধীন  খিদমাহ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবাসহ মোঃ আহসান হাবীব হাসান (৪৮)কে হাতেনাতে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ পাঠাও চালক (ইয়াবার পার্সেল সরবরাহকারী) মো: তোফাজ্জল হোসেন (২৮)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে খিলগাঁও এবং তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এদিকে (রবিবার) ১৬ জুলাই ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মোঃ আলমগীর হোসেন এর সার্বিক তত্তাবধানে, “ক”সার্কেল পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, গোদাগাড়ী থানাধীন জৈটা বটতলা নামকস্থানে অভিযান পরিচালনা করে খালি ক্যারেটের আড়াঁলে লুকানো অবস্থায় ১০০ (একশত) কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ মো: শরিফুল ইসলাম (২৯) ও মো: নাইম আলী (২৩)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL