নিজস্ব প্রতিবেদক: দূর্গা পূজা উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক আবারো বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।
(সোমবার) ১৯শে এপ্রিল ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন দরবেশপুর সাবিক সিএনজি পাম্প সংলগ্ন মাইজদী রোডস্থ পূজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩,৮৫০ (তিন হাজার আটশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা থেকে ইয়াবা নিয়ে সুবর্ণচর যাচ্ছিল। প্রাথমিকভাবে তার সাথে সুবর্ণচরের শীর্ষ মাদক কারবারি কালা আজাদ এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলমান আছে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২০ (সংশোধিত-২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।