বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর নোয়াখালী কর্তৃক আবারো বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত Logo রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ডিএনসি-র অভিযান চলমান Logo আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ডিএনসি-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মোবাইলের আলো নয়, অদেখা সমস্যাটিই কি আমাদের চোখের সবচেয়ে বড় ঝুঁকি? Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ঢাকা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo দ্বিতীয় লংমার্চ থেকে যেসব দাবিদাওয়া জানাল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট Logo ডিএনসি কিশোরগঞ্জ কর্তৃক ২০০০ পিস ইয়াবা উদ্ধার

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ এর নিরলশ প্রচেষ্টায় দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

জানা যায়, (শনিবার) ১০ই অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীর হোল্ডিং নং-৭৭  নাবিস্কু বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি  লিমিটেডের সামনে পশ্চিম পাশে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে ৮৪০০ (আট হাজার চারশত) পিস ইয়াবাসহ মিটন চাকমা (২৪) ও লাতো চাকমা (২৪)কে হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও (শুক্রবার) ০৯ই অক্টোবর, ২০২৬ একই টিম যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামীয় (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৯৮) যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৯০০০ (নয় হাজার) পিস ইয়াবাসহ চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)কে হাতেনাতে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।

এবং (শনিবার) ১০ই অক্টোবর, ২০২৬ মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক আহসান হাবিব এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মহানগর কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ ( এক হাজার) পিস ইয়াবাসহ মোঃ  ইয়াকুব হোসেন (৪০) ও মোঃ জামাল হোসেন  (৩২)কে হাতেনাতে গ্রেফতার করে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, খিলগাঁও সার্কেল উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন রয়েল হোষ্ট রেস্টুরেন্ট এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১১-৮৮৫৭) অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা, কাভার্ড ভ্যান ও ০১টি এ্যান্ডয়েড মোবাইল সেটসহ মোঃ সাইফুল ইসলাম (৪৬)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  আসামী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে একটি কাভার্ড ভ্যানে করে উক্ত বিপুল পরিমান গাঁজা ঢাকা মহানগরের বিভিন্ন মাদক স্পটে সরবরাহের জন্য নিয়ে আসছিল। আসামীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১ (এক) টি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL