মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার Logo ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক / ৩৭৯ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত।

আবারো (শুক্রবার) ২৮শে নভেম্বর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার, অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, উত্তরা সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, হাতিরঝিল থানাধীন ৮/বি পশ্চিম চৌধুরীপাড়া মসজিদে-ই নুর এর প্রধান গেটের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মোঃ সারোয়ার হোসেন (৩২)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উত্তরা  সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়াও গত সোমবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে, আসাদগেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে গাবতলীমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করে ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায় এই দুই ব্যক্তি সৌদিয়া পরিবহনের বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গাবতলীর উদ্দেশ্যে আসছে। ভোর ৫টা ৩০ মিনিটে বাসটি আসাদগেট এলাকায় পৌঁছালে ডিএনসির কর্মকর্তারা সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালান। বি-৩ ও বি-৪ নম্বর সিটে বসা অবস্থায় যাত্রীদের তল্লাশী করে ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রেতাদের কাছে এসব মাদক সরবরাহ করে আসছিল। মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL