শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ‍বিশেষ জোন কর্তৃক ১লক্ষ ১০হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৫২ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ‍বিশেষ জোন কর্তৃক ১লক্ষ ১০হাজার পিস ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ‍বিশেষ জোন কর্তৃক ১লক্ষ ১০হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়নাক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ ‍বিশেষ জোন কর্তৃক ১লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

(সোমবার) ৯ই ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত তাসনিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভত্তিতে,  টেকনাফ মডেল থানাধীন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কুলাল পাড়ায় মোঃ আলমগীর এর বসতঘরে অভিযান পরিচালনা করে একটি ট্রাভেল ব্যাগের ভিতর স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো প্রতি প্যাকেটে ২০০ টি করে সর্বমোট ৫৫০টি প্যাকেটে ১,১০,০০০  (এক লক্ষ দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীর মূল হোতা মোঃ আলমগীর (৩৯)পালিয়ে যায়। এ বিষয়ে অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা বলেন, মাদককারবারীরা যতই কৌশল গ্রহণ করুক না কেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আগের থেকেই  অনেক কৌশলী ও শক্তিশালী এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠিন অবস্থানে রয়েছে।  আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL