নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের দেশব্যাপী অভিযান চলমান, তারই ধারবাহিকতায় ব্রাম্মনবাড়িয়া ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।
জানা যায়, (বুধবার) ২১শে অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ইমরান ফার্নিচার হাউজের সামনে অভিযান পরিচালনা করে ৩ (তিন) কেজি গাঁজাসহ মোঃ রিয়াজ আহমেদ (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক সাজেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী রিয়াজ আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মায়ানগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. উমেদ আলী এবং মায়ের নাম আছিয়া খাতুন। আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক মো. তাজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।