বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

ড্রেসিংরুমে সতীর্থদের কী বলেছিলেন সাকিব?

নিজস্ব প্রতিবেদক / ৩৩১ Time View
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১২:১০ অপরাহ্ন
ড্রেসিংরুমে সতীর্থদের কী বলেছিলেন সাকিব?
ড্রেসিংরুমে সতীর্থদের কী বলেছিলেন সাকিব?

ড্রেসিংরুমে সতীর্থদের কী বলেছিলেন সাকিব?

প্রথম টি-টোয়েন্টি জেতার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও প্রথমে বোলিং করে ইংলিশদের প্রথম ইনিংসে অল্প রানেই আটকে দেয় বাংলাদেশ। তবে অল্পতেই ইংল্যান্ডকে থামানোর পরও সাকিব ড্রেসিংরুমে সতীর্থদের জানিয়েছিলেন খুশি হওয়ার কিছু নেই।

চট্টগ্রামের পর মিরপুরে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে উচ্ছ্বসিত টাইগাররা। অলরাউন্ডিং পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানান ড্রেসিংরুমে সাকিব দলকে কী বলেছিলেন।

মিরাজ বলেন, ‘অধিনায়ক বলেছিলেন, খুশি হওয়ার কোনো কিছু নেই এখনো। খেলাটা শেষ হলেই আমরা উপভোগ করব। প্রতিটা মুহূর্তে যেন সিরিয়াস থাকি, আর সবাইকে সমর্থন দিই। ব্যাটিংয়ে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি।’

এদিকে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডদের কোন ভুলের কারণে শক্তিশালী দল এভাবে পরাস্ত হলো, সেটি ধরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন: নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : কামরুল ইসলাম

তিনি বলেন, ‘ইংল্যান্ড শুরুটা খুবই ভালোভাবে করেছিল। প্রথম ছয় ওভারে ৫০ রান করেছিল ১ উইকেটের বিনিময়ে। কিন্তু তখনই সাকিব ভাই একটা উইকেট নিলেন। এরপরে হাসান মাহমুদ একটা উইকেট পেল। তারপরে আমি চেষ্টা করেছি উইকেট তুলে নেয়ার। এই জিনিসটিই মূলত ওদের ম্যাচ থেকে বের করে দিয়েছে।’

মিরাজ আরও বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে যদি এক ওভার বা দুই ওভার পরপর উইকেট পড়ে তাহলে খেলাটা অনেক কঠিন হয়ে যায়। জুটি গড়তে না পারলে ম্যাচ নিজেদের পক্ষে রাখা কঠিন। এখানেই ওদের ভুলটা ছিল। এই ভুলটা না করলে, যেভাবে শুরুটা করেছিল তাতে ওদের রান ১৬০ এর ওপরে চলে যেত। এক্ষেত্রে অবশ্যই আমাদের বোলারদের কৃতিত্ব রয়েছে।’

ম্যাচটিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মিরাজ। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মিরাজের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL