মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার Logo ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক / ৩৫০ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১২০০০ (বারো হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার ৩।

বুধবার (১৭ই ডিসেম্বর, ২০২৫)  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে,ধানমন্ডি সার্কেল পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি চৌকশ টিম যাত্রাবাড়ী থানাধীন, মেয়র হানিফ ফ্লাইওভার ০৬নং টোল প্লাজার ০৪নং লাইনের পশ্চিম পাশে ডলফিন পরিবহন নামীয় বাসের মধ্যে অভিযান পরিচালনা করে ১২০০০ (বারো হাজার) পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১), ওমং থাইং চাকমা (৪২)কে হাতেনাতে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একটি চক্র ইয়াবা ট্যাবলেট নিয়ে রাঙ্গামাটি হতে ঢাকায় আসতেছে। সে সূত্র ধরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন, মেয়র হানিফ ফ্লাইওভার ০৬নং টোল প্লাজায় অস্থায়ী মাদক বিরোধী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীর সময় ভোর ৪.৪০ ঘটিকায় রাঙ্গামাটি হতে ঢাকা কলাবাগানগামী ডলফিন পরিবহন বাসটি ঢাকার দিকে আসতে দেখে বাসটি থামিয়ে সাথে সাথে উক্ত বাসে প্রবেশ করে বাসের ভিতর I-2 নং সীটে ১নং আসামীকে ও I-3 নং সীটে ২নং আসামী এবং I-4 নং সীটে ৩নং আসামীকে ১২০০০ (বারো হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার লক্ষ্যে কক্সবাজার টু ঢাকা রুটে না এসে প্রথমে রাঙামাটি যায় এবং বান্দরবান ডলফিন পরিবহনে ঢাকা হয়ে কখনো গাজীপুর কখনো ঢাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাঁচার করছে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL