মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার Logo ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) ও চাঁদপুর কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৬৩ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন
ডিএনসি চাঁদপুর ও চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
ডিএনসি চাঁদপুর ও চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! আবারো ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) ও চাঁদপুর কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

(শনিবার)) ২৬শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক হুমায়ন কবির খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে,সহকারী উপপরিদর্শক মনির হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংযোগস্থলে শ্যামলী বাসে তল্লাশী করে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ লায়লা বেগম প্রঃ রোজিনা (৩২) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (রবিবার) ২৭শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে,পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁদপুর বড়স্টেশন রেলওয়ে ক্লাবরোড এলাকায় অভিযান পরিচালনা করে  ৫১৫ (পাঁচশত পনের) পিস ইয়াবা ও ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ রাজন গাজি (৪২) ও মোঃ মিলন ভুঁইয়া (২৬) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL