নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১।
(বৃহস্পতিবার) ৫ই ফেব্রুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার “খ” সার্কেল পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী সদর সেনা ক্যাম্প এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম কোতয়ালী মডেল থানাধীন, ০৬ নং জগন্নাতপুর ইউপি ভাটকেশ্বর (আসমত আলী বাড়ি) গ্রামস্থ বশির চেয়ারম্যান এর পুকুর সংলগ্ন আসামী মোহাম্মদ সিপু প্রকাশ শিবু (৩৮) এর নিজ দখলীয় মাদকের আড্ডাঘরে অভিযান পরিচালনা করে ২৪০০(দুই হাজার চারশত) পিস ইয়াবা ও একটি শপিং ব্যাগের ভিতর মাদক বিক্রির নগদ অর্থ ১১,৮৫,৪০০(এগার লক্ষ পচাঁশি হাজার চারশত) টাকা এবং মাদক ব্যবসার সার্বিক নজরদারি জন্য ব্যবহ্নত ০২(দুই) টি ড্রোন ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।
আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ সিপু প্রকাশ শিবু (৩৮) এর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা ও অস্ত্র মামলা বিজ্ঞ আদলতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে ভারতের বর্ডারের কাছ থেকে ইয়াবা এনে কুমিল্লা, নারায়নগঞ্জ এবং ঢাকা শহরে বিভিন্ন মাধ্যমে সরবরাহ করে আসছে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।