মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার Logo ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

এবার ডিএনসি দিনাজপুর ও ব্রাহ্মনবাড়িয়া কর্তৃক ৮৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৬১ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
এবার ডিএনসি দিনাজপুর ও ব্রাহ্মনবাড়িয়া কর্তৃক ৮৮ কেজি গাঁজা উদ্ধার
এবার ডিএনসি দিনাজপুর ও ব্রাহ্মনবাড়িয়া কর্তৃক ৮৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: এবার ডিএনসি দিনাজপুর ও ব্রাহ্মনবাড়িয়া কর্তৃক ৮৮ কেজি গাঁজা উদ্ধার

(বৃহস্প্রতিবার) ২১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর এর সার্বিক তত্ত্বাবধানে , উপপরিদর্শক হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে ভুঁইপাড়া গ্রামের কার্তিক রায় এর বসত বাড়ি তল্লাশী করে ৭৬( ছিয়াত্তর) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে কার্তিক রায় পালিয়ে যায়। উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক কার্তিক রায় দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজার বড় চালান এনে দিনাজপুরে দীর্ঘদিন ধরে পাইকারি সরবরাহ করে আসছিল । পলাতক আসামীর  বিরুদ্ধে উপপরিদর্শক হাসিবুল হাসান কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা  দায়ের করেন বলে জানা যায়।

এদিকে  (বৃহস্প্রতিবার) ২১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মনবাড়িয়ার পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কসবা থানাধীন কৈখলা গ্রামস্থ তাহের শাহ দরবার শরীফের সামনে নয়নপুর হতে কুল্লাপাথর রাস্তার উপর অভিযান পরিচালনা  করে ১২ (বারো) কেজি গাঁজাসহ মো:স্বপন মিয়া (২৪) পিতা-মৃত আলতাফ হোসেন কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ ওয়াসিম (৩৮) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা  দায়ের করেন বলে জানা যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL