শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

টাকার জন্য বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছে মিলার: ওয়াসিম আকরাম

নিজস্ব প্রতিবেদক / ৫২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১:৩০ অপরাহ্ন
টাকার জন্য বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছে মিলার: ওয়াসিম আকরাম
টাকার জন্য বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছে মিলার: ওয়াসিম আকরাম

দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে তিন দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ডেভিড মিলার। তবে মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের নতুন ইনিংসটি আরও অনেক আগেই বাধার কথা ছিল। সেটি পারেননি বাংলাদেশে বিপিএলে খেলতে আসায়।

তবে মিলারের দল ফরচুন বরিশাল ফাইনালে না উঠলে বিয়েটা পরিকল্পনা অনুযায়ীই হতো। দল ফাইনালে ওঠায় তাই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। এই সংবাদটা পুরনো হলেও নতুন খবর হচ্ছে— বিয়ে পিছিয়ে দেওয়ার পেছনে মোটা অঙ্কের টাকা নাকি মূল কারণ ছিল। সরাসরি না বললেও এমনই দাবি করেছেন ওয়াসিম আকরাম। ক্রিকেটের টান থেকে নয়, ৩৪ বছর বয়সি ব্যাটার টাকার জন্যই বিয়ে পিছিয়েছেন সেটিই যেন বোঝাতে চেয়েছেন আকরাম।

জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অর্থের ঝনঝনানি বেশি। এ কারণেই অনেকেই জাতীয় দলের হয়ে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝুঁকছে। সেটা বোঝাতে গিয়েই মিলারের বিষয়টি টেনেছেন আকরাম। পাকিস্তানের এ স্পোর্টস টিভির জনপ্রিয় প্রোগ্রাম ‘দ্য প্যাভিলিয়নে’ তিনি বলেছেন, ‘আজ (গতকাল) একটা তথ্য জানতে পেরেছি। কারণ আজ আমাদের আলোচনা হচ্ছিল বিপিএলের জয়ী দল নিয়ে। পিএসএল শুরু হওয়ায় বিপিএল দেখা হয়নি। জানতে পেরেছি, তিন ম্যাচের জন্য ডেভিড মিলার ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রস্তাব পেয়েছিল। আর এ কারণেই নাকি সে বিয়ে পিছিয়ে দিয়েছে।’ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।

দীর্ঘদিনের বান্ধবী হ্যারিসের সঙ্গে ৩ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল মিলারের। তাই বিপিএলের প্লে অফের ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকায় ফেরার কথা ছিল মিলারের। কিন্তু দল ফাইনালে ওঠায় তাকে ছাড়েনি বরিশাল।

পরে সেই বিয়ে তারা করেন ১০ মার্চ। কারণ ১ মার্চ বিপিএলের ফাইনাল খেলেই বিয়ে করতে হয়তো চাননি তিনি। সে যাই হোক শ্রেষ্ঠত্বের মঞ্চে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন হয় বরিশাল। তিন ম্যাচ খেলে মিলার করেছিলেন ৪৭ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL