বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার Logo ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেলেন উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেলেন উপদেষ্টা ফরিদা আখতার
আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেলেন উপদেষ্টা ফরিদা আখতার

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আছিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইফতারের আগে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতাল থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয়।

আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এরপর সন্ধ্যা ৭টায় মাগুরার নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর আছিয়ার লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আছিয়ার মৃত্যুর পরই হাসনাত, সারজিস ও মামুনুল হক মাগুরায় যান।র‌্যাব-পুলিশের একটি হেলিকপ্টারে তারা বিকাল ৫টার দিকে মাগুরায় যান।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সি শিশু আছিয়া। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। আজ (১৩ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL